“Christ Living” একটি বিশ্বাসভিত্তিক উদ্যোগ, যা পিতা ঈশ্বরের দশ আজ্ঞা অনুযায়ী, প্রভু যীশু খ্রীষ্টের জীবনকে অনুকরণ করে, জীবনযাপন করতে প্রত্যেক মানুষকে উৎসাহিত করে।( যোহন ৩:১৬ ) আমরা বাইবেলের শিক্ষা, প্রার্থনা, এবং খ্রীষ্টীয় প্রেমের সহভাগিতার মাধ্যমে বর্তমানে আধ্যাত্মিক বৃদ্ধি ও রূপান্তরকে লালন করি, ও ভবিষ্যতে ঈশ্বরের রাজ্যের প্রজা হিসেবে মৃত্যুহীন জীবনের প্রত্যাশা রাখি।(প্রকাশিত ২১:৩-৪)

বাইবেল ভিত্তিক আলোচনার মূল দিকগুলো ✨
“একমাত্র ঈশ্বর আছেন; ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য, খ্রীষ্ট যীশু, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন; এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য।” — ১ তীমথিয় ২:৫-৬
• পিতা ঈশ্বরের দশ আজ্ঞা পালন: পিতা ঈশ্বরের নির্দেশনায় প্রতিদিনের জীবনে নৈতিক ও আধ্যাত্মিক শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা করা।(যিশাইয় ৪৮:১৭)
• পু্ত্র যীশু খ্রীষ্টকে অনুকরণ: প্রভু যীশু খ্রীষ্টকে আর্দশ মেনে ব্যক্তিগত দৈনন্দিন জীবনে মূল্যবোধ ও আত্মমর্যাদায় খ্রীষ্টীয় প্রেমে কাজ করা।(১পিতর ২:২১)
• পবিত্র আত্মার দ্বারা লিখিত বাইবেলের শিক্ষা ও সহভাগিতা কাজে লাগানো: পৃথিবীব্যাপী ভাইবোনদের সঙ্গে বাইবেলের শিক্ষায় খ্রীষ্টের শিষ্য হয়ে উঠতে সাহায্য করা ও ঈশ্বরের রাজ্যের জন্য যোগ্য সন্তান হিসেবে খ্রীষ্টীয় প্রেমে, পবিত্র আত্মার সহভাগিতায় জীবনযাপন করা(মথি ২৮:১৯,যোহন ১৩:৩৫) ।
• Living Church of God (lcg.org) ও LifeHopeandTruth.com: বাইবেলের জীবনজলে অনুপ্রাণিত এই উৎসগুলো থেকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করার প্রচেষ্টা করা।(প্রকাশিত ২২:১৭)